• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চেয়ারম্যান পদে প্রচারণায় বিএনপি নেতা শফিকুল ইসলাম, জনসম্পৃক্ততায় বাড়ছে জনপ্রিয়তা পাহাড়পুরে বিদেশি পর্যটককে হয়রানি, কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার নীলফামারীতে দেশীয় ছোট মাছ রক্ষায় মোবাইল কোট অভিযানে কারেন্ট জাল পুরিয়ে ধ্বংস সংসদে সৌজন্যের নজির, সবার জন্য আম পাঠালেন জামায়াত আমির কৃষিই সমৃদ্ধি:সৈয়দপুরে জমকালো আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত তালোড়া পৌরসভায় খসড়া বাজেট সম্পর্কে টিএলসিসির মতবিনিময় সভা রাজবাড়ীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১ কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হিমাগারে ভাড়া কমানোর দাবীতে চাষিদের স্মারকলিপি প্রদান রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ।

সলঙ্গায় বিএনপি নেতা কর্তৃক প্রধান শিক্ষক লাঞ্ছিত : প্রতিবাদে মানববন্ধন

জি এম সপ্না, স্টাফ রিপোর্টার / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

136

 

বিএনপি নেতা কর্তৃক সিরাজগঞ্জের সলঙ্গায় উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও শিক্ষকদের অপমানের ঘটনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বিএনপি নেতার বিচার দাবী করেছে শিক্ষার্থীরা।আজ বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানায়,উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান দলীয় প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে অতর্কিতভাবে ভাবে প্রবেশ করে সুদক্ষ ও প্রবীণ প্রধান শিক্ষক ইসমাঈল হোসেন তালুকদারের সঙ্গে অসদাচরনসহ অন্যান্য শিক্ষকদেরও অপমান করেন।এরই প্রতিবাদে বিদ্যালয়ে উপস্থিত ছাত্র-ছাত্রীরা তখনই ভুয়া ভুয়া বলে প্রতিবাদ মিছিল শুরু করলে তাৎক্ষণিকভাবে চলে যেতে বাধ্য হয়।প্রধান শিক্ষক ইসমাইল হোসেন তালুকদার একজন সুদক্ষ,প্রবীণ ও যোগ্য প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন বলে সমাবেশে বক্তারা উল্লেখ করেন। তাই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বিএনপি নেতার এমন অসদাচারণ,খাম খেয়ালিপনার সু-বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষার্থী মিন্টু আহমেদ,খায়রুল ইসলাম,রাশিদুল ইসলামসহ অনেকে।
এছাড়াও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা