• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ৯ জনের মানবেতর দিন যাপন বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ পীরগঞ্জে উপজেলায় সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ আটক-৩ কিশোরদের পথভ্রান্তি: সংকটের স্বরূপ ও সামাজিক উত্তরণের পথ কিশোরদের পথভ্রান্তি: সংকটের স্বরূপ ও সামাজিক উত্তরণের পথ ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও রোধে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রুহিয়া প্রান্তিক খামারিদের উন্নত জাতের প্রদর্শনী প্রতিযোগিতা।

সলঙ্গায় গাছের চারা বিতরণ

জি এম স্বপ্না, স্টাফ রিপোর্টার / ১২১ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

89

সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় পরিবেশ সংরক্ষণ ও সবুজ আন্দোলনকে এগিয়ে নিতে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং উল্লাপাড়া-সলঙ্গা আসনে দলের মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান এ গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। গতকাল সকালে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবুরু-ভেংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এলাকার জনসাধারণের মাঝে এসব চারা বিতরণ করা হয়। চারা বিতরণকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখার সভাপতি, সলঙ্গা থানা শাখার আমীরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ আমাদের পরিবেশ ও জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে রক্ষা করতে হলে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। চারা বিতরণ শেষে এলাকাবাসীকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা