• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান বিয়ের প্রলোভনে স্বর্ণ ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগ স্ক্রিপ্ট রাইটার সুজন সিদ্দিকীর বিরুদ্ধে শেরপুরে নায়েবের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন পলাশবাড়ীতে শর্টসার্কিটে মুদির দোকানঘর পুড়ে ছাই রায়গঞ্জে অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার গাইবান্ধায় ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি দুপচাঁচিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ প্রতিনিধি / ১৪ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

22

 

সিরাজগঞ্জের সলঙ্গা থানার মালতিনগর গ্রামের নাঈম হোসেন (২৫) নামের এক অটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
আজ বুধবার (২৯ এপ্রিল)সকালে রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন বিলে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
ওসি আহসানুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।তিনি আরও বলেন,এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মরাদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত নাঈম হোসেন উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাঈম। তবে রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন সকালে তাঁর মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।
এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া পড়ে গেছে এবং এই ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেছেন পরিবার ও স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা