• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

শেরপুরের শালফা গ্রামে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

রাশেদুল হক / ১৫২ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

56

বগুড়ার শেরপুরের শালফা যুব সমাজের উদ্যোগে শালফা পূর্বপাড়ায় ১৩ জুলাই রবিবার বিকেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।
খানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। প্রধান বক্তা বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইনছান আলী, লাঠিখেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রুপম, বিশেষ অতিথি ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, বিএনপি নেতা কসিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন (সবুর), আমিনুল ইসলাম অদুদ, আব্দুস সামাদ, সানোয়ার হোসেন, মোহাম্মাদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক এরশাদ আলী, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু রায়হান রঞ্জু প্রমূখ।
বক্তারা বলেন, আধুনিক যুগে আধুনিক সব খেলার ভীড়ে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই লাঠিখেলা। গ্রামের যুবকদের ধন্যবাদ জানাই এ ধরণের ঐতিহ্যবাহী খেলার আয়োজন করার জন্য। মন ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প কিছু নেই, তাই শিশু কিশোরদের প্রচলিত খেলা ফুটবল ক্রিকেটের পাশাপাশি ঐতিহ্যবাহী সকল খেলার প্রতি মনোনিবেশ হতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা