• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কোরআনের আয়াত নিয়ে সংসদে বিতর্ক আর্জেন্টিনার সমর্থনে দোকানের নাম বদল ও জার্সি পরলেই বিশেষ ছাড় শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জিয়া সাংস্কৃতিক জোটের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটি গঠিত। কুড়িগ্রামে দুর্বল জনগোষ্ঠির সক্রিয় ক্ষমতায়নে উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হরিপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার–বীজ বিতরণ কুড়িগ্রামে চীনা স্বামীর অভিযোগ, টাকা ও কাগজপত্র নিয়ে নিখোঁজ স্ত্রী পাহাড়পুরে বিদেশি পর্যটককে হয়রানি, কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার নীলফামারীতে দেশীয় ছোট মাছ রক্ষায় মোবাইল কোট অভিযানে কারেন্ট জাল পুরিয়ে ধ্বংস সংসদে সৌজন্যের নজির, সবার জন্য আম পাঠালেন জামায়াত আমির

শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি / ১৭ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

28

 

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মীরেরচক প্রগতি কল্যাণ সংস্থার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে একটি কাঁঠালচাঁপা ফুলের গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি রশিদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হক, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রতন কুমার রায়, সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সদস্য প্রভাষক মাহফুজুর রহমান, মোহাম্মদ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ শেষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু। এটি অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
তিনি আরও বলেন, “একটি পূর্ণবয়স্ক গাছ প্রায় ১০ জন মানুষের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে সক্ষম। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, নদী-খাল দখল এবং অপরিকল্পিত উন্নয়নের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠান শেষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা