• সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রায়গঞ্জে অবৈধ মাটি ভরাটে মোবাইল কোর্টের অভিযান, ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি / ৯০ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

100

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ষোলমাইল এলাকার জোড় পুকুর নামক স্থানে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে অবৈধভাবে মাটি ভরাটের অভিযোগে সোমবার বেলা সাড়ে ৬টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় তিনজন অভিযুক্তকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি দুই দিনের মধ্যে ভরাটকৃত মাটি সরিয়ে স্থানটি পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন আদালত।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

তিনি বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের খবর পেলে সবাইকে এসি ল্যান্ড অফিসে জানানোর আহ্বান জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা