• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

রায়গঞ্জে ফ্র্যান্চাইজি ফুটবল, ১৫ হাজারে উঠতে পারে খেলোয়ারের দাম

মোঃ আসাদুল্লাহ খান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১১৫ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

66

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় ব্যতিক্রমী উদ্যোগে সম্পূর্ণ ফ্রান্চাইজি লীগ প্রক্রিয়ায় খেলোয়ার নিলামের আয়োজন করেছে চান্দাইকোনা ফুটবল লিগ ( CFL )।
রায়গঞ্জে ব্রহ্মগাছা স্পোর্টিং ক্লাব (BSC) এর পর এটি দ্বিতীয় ফ্র্যান্চাইজি লীগ আয়োজন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় শতাধিক স্থানীয় ফুটবলারকে নিয়ে কোলা নিলামের আয়োজন করা হয়। নিলামে অংশ নেয় মোট পাঁচটি দল, যেখানে পাঁচটি দলের পক্ষ থেকে খেলোয়ারদের পার্ফরম্যান্স প্রোফাইল দেখে দর হাকা হয়। সর্বোচ্চো ৫ হাজার টাকা পর্যন্ত দাম হাকা হয়। এরপর খেলোয়াররা কন্ট্রাক সাইন করে চুক্তিবদ্ধ হন। ৩১ আগস্ট হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ মাঠে শুরু হবে এই টুর্নামেন্ট।

চান্দাইকোনা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নিয়মিত ফুটবল খেলা শতাধিক খেলোয়াড়কে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে ভাগ করে নিলামে তোলা হয়। অংশ নেয় চান্দাইকোনা একতা জুনিয়র ক্লাব, চান্দাইকোনা বন্ধু ক্লাব, এফসি ফ্রেন্ডস ক্লাব, স্টার ভয়েজ ক্লাব ও ইয়াং স্টার ক্লাব। প্রতিটি দলে থাকবে ১৫ জন খেলোয়াড়, নিলাম মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫০০ থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত।
অনুষ্ঠানের অতিথি ও হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাহিন সুমন বলেন, “টিভিতে দেখা নিলাম এবার আমাদের এলাকায়। এমন আয়োজন দেখে ভালো লাগছে। ছাত্রদল এই খেলায় সার্বিক সহযোগিতা করবে।”

আয়োজক কমিটির সদস্য রানা আহমেদ, রাজু আহমেদ, মিদুল আকন্দ ও আরিফ শেখ জানান, “এটি ঘরোয়া টুর্নামেন্ট, তবে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তুলে ধরাই আমাদের লক্ষ্য। একজন খেলোয়াড়কে ম্যাচে একাধিকবার মাঠে নামানোর সুযোগ থাকবে। ক্রীড়াপ্রেমীরা আনন্দ পাবেন।”
স্থানীয় খেলোয়াড় মিজান বলেন, “প্রথমবার নিলামে অংশ নিচ্ছি। ৫ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়েছি। সেরা খেলা উপহার দেওয়ার চেষ্টা করব।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা