রানীশংকৈল কাশিপুর ইউনিয়নে মাদকসহ বিজিবির হাতে গ্রেপ্তার ২
নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি
/ ১১২
Time View
Update :
শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
Share
রানীশংকৈল কাশিপুর ইউনিয়নে মাদকসহ বিজিবির হাতে গ্রেপ্তার ২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জগদল সীমান্তের ৩৭৪/৩ মেইন পিলার বাংলাদেশ অভ্যন্তরে (১৬ আগস্ট) শনিবার ভোরে মাদকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জগদল বিওপি’র টহলরত বিজিবি । থানা পুলিশ সূত্রে জানা যায়, জগদল ক্যাম্পের বিজিবি সদস্যরা কাশিপুর উত্তরপাড়া এলাকার রিয়াজউদ্দীনের ছেলে মাসুদ রানা (২৪) ও পবন শীলের ছেলে গনেশ শীলকে ২০ গ্রাম গাঁজা ও ৪ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। অপরজন উত্তর কলোনি এলাকার ইমামের ছেলে নজরুল ইসলাম পালিয়ে গেছে। এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক জানান, জগদল বিওপি’র নায়েক সুবেদার সুভাস চন্দ্র বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করেছে। যাহার মামলা নং ১২। মামলাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে খুব...
74
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জগদল সীমান্তের ৩৭৪/৩ মেইন পিলার বাংলাদেশ অভ্যন্তরে (১৬ আগস্ট) শনিবার ভোরে মাদকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জগদল বিওপি’র টহলরত বিজিবি ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, জগদল ক্যাম্পের বিজিবি সদস্যরা কাশিপুর উত্তরপাড়া এলাকার রিয়াজউদ্দীনের ছেলে মাসুদ রানা (২৪) ও পবন শীলের ছেলে গনেশ শীলকে ২০ গ্রাম গাঁজা ও ৪ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। অপরজন উত্তর কলোনি এলাকার ইমামের ছেলে নজরুল ইসলাম পালিয়ে গেছে।
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক জানান, জগদল বিওপি’র নায়েক সুবেদার সুভাস চন্দ্র বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করেছে। যাহার মামলা নং ১২। মামলাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে খুব অল্পসময়ের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।