• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর; পহেলা বৈশাখে ‘সততসঞ্চারী’র অনুষ্ঠান দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বাংলা নববর্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

রাণীশংকৈলে নারী ফুটবলার সাগরিকার বাড়ি থেকে ২ লাখ টাকা চুরি

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি / ৬৮ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

41

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়ি থেকে ঘরের তালা ভেঙে ২ লাখ ২৫ হাজার টাকা চুরি হয়েছে বলে জানাস গেছে।

গত ১৪ আগস্ট রাতে উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে এ ঘটনা ঘটলেও জানাজানি হয় আজ বুধবার সকালে।

জানা যায়, বাড়িতে এলে সরকারি অর্থায়নে নির্মিত ঘরে থাকেন সাগরিকা। তার পাশে মাটির আরেকটি ঘর আছে তাদের।

সাগরিকা বাড়িতে না থাকলে মাটির ঘরে থাকেন সাগরিকার বাবা-মা। ঘটনার দিন সাগরিকা ঢাকায় অবস্থান করছিলেন। এ কারণে পাকা ঘরে তালা দিয়ে মাটির ঘরে ছিলেন সাগরিকার বাবা-মা।

১৪ আগস্ট রাতে পাকা ঘরের তালা ভেঙে সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা।

সাগরিকার বাবা মো. লিটন বলেন, সাগরিকার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা বাড়ির পাশে এক প্রতিবেশী ধার নিয়েছিলেন।

বেশ কয়েকদিন পরে ১৪ আগস্ট টাকা ফেরত দেয় ওই প্রতিবেশী। টাকা ফেরত দেওয়ার রাতেই ঘরের তালা ভেঙে সেই টাকা চুরি হয়েছে।

এতদিন টাকা বাড়িতে ছিল না, চোরও আসেনি। টাকা ফেরত দেওয়ার রাতেই চুরি হলো। যা বহস্যময় মনে হচ্ছে।

থানায় অভিযোগ দিয়েছে। পুলিশ বাড়ির অবস্থা দেখে গেছেন।

তিনি বলেন, ‘পুলিশ থানায় যেতে বলেছিল কয়েকবার, গিয়েছি কিন্তু কোনো আন্তরিকতা পাইনি। এ জন্য আর কারও কাছে যাই না। বিষয়টি পরে কাউকে জানায়নি। আমার মেয়ের পরিশ্রমের টাকা এভাবে চুরি হবে ভাবতেও পারিনি।
আমার বাড়ি থেকে শুধু টাকা নয় বরং পরিবারের উজ্জ্বল স্বপ্ন চুরি হয়েছে।’

জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকা বলেন, ‘বাড়িতে ঘরের তালা ভেঙে ২ লাখ ২৫ হাজার টাকা চুরি হয়েছে। এটা আমার জন্য লজ্জার। এ কারণে মিডিয়াতে প্রকাশ করিনি। জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেছি। তিনি থানায় অভিযোগ দিতে বলেছেন, তাও করেছি।’

তিনি বলেন, ‘আমার পরিশ্রমের টাকা নিয়েছে, আমার কপাল তো নিয়ে যায়নি। জীবনে সুস্থ থাকলে টাকা আয় করতে পারব। কিন্তু এ ঘটনার পর থেকে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।’

রাণীশংকৈল থানার অফিসার ইনর্চাজ (ওসি) আরশেদুল হক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান রয়েছে, প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা