• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ কক্সবাজারের করিম গ্রেপ্তার ‎সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএমের অপসারণ দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ৯ জনের মানবেতর দিন যাপন বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ পীরগঞ্জে উপজেলায় সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ আটক-৩ কিশোরদের পথভ্রান্তি: সংকটের স্বরূপ ও সামাজিক উত্তরণের পথ কিশোরদের পথভ্রান্তি: সংকটের স্বরূপ ও সামাজিক উত্তরণের পথ

রাজবাড়ী গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ একজন গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধী / ১১৭ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

119

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে সোমবার (১৬ ফেব্রুয়ারী) জাটকা ইলিশ রক্ষা ও সংরক্ষন অভিযান/২০২৬ উপলক্ষে অভিযান পরিচালনা করা হয়। এসময় লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার ও শাহ আলম শেখ (২০) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গোয়ালন্দ উপজেলার আইনুদ্দিন প্রামানিকের পাড়া গ্রামের হিরু শেখের ছেলে।
জানা যায়, গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম এবং দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা দ্বয়ের নেতৃত্বে সোমবার দুপুর আড়াইটার দিকে গোয়ালন্দ উপজেলাধীন কলাবাগান নামক স্থানে পদ্মা নদীতে পরিত্যক্ত অবস্থায় এক লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার এবং ৩০০ মিটার কারেন্ট জাল সহ ০১ জন জেলেকে আটক করা হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় ০৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরবর্তীতে নিকটস্থ মাদ্রাসায় ওই মাছ বিতরন করা হয় এবং পরিত্যক্ত একলক্ষ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
৩০০ মিটার কারেন্ট জাল সহ আটক জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়া শেষে বিজ্ঞ
আদালতে প্রেরন করা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা