• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ছয় মাদকসেবীর কারাদণ্ড

অনলাইন ডেস্ক / ১১৭ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

125

রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয় মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের লোকোসেড এলাকায় গাঁজা সেবনের সময় হাতেনাতে ছয়জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. রাসেল উপস্থিত ছিলেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকার মো. ইমরান শেখ, মো. বোরহান মিয়া ও মেহেদী হাসান, পাবনা জেলার সুজানগর এলাকার মো. আমিরুল ইসলাম, মো. মাসুদ মোল্লা ও মো. মিরাজ সরদার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন, বিক্রয় ও পরিবহনসহ সব ধরনের অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা