• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দোকানে জরিমানা

সোহেল রানা,শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধি / ১৪৮ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

165

শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন দোকানিকে মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ওই তিন দোকানিকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজান মাসে ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “ক্রেতাদের স্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা