• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথে ইরানের নতুন শর্ত: টার্গেটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

অনলাইন ডেস্ক / ৭৭ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

84

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেই বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালি’ নিয়ে বড় ঘোষণা দিল ইরান। শুক্রবার (৬ মার্চ) দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্তর্জাতিক জলপথটি তারা সবার জন্য খোলা রাখবে। তবে একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছে যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যেকোনো জাহাজ এই প্রণালি অতিক্রম করতে গেলে সরাসরি হামলার লক্ষ্যবস্তু হবে।

​কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, “আমরা হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক কোনো জাহাজকে সরাসরি বাধা দেব না। তবে বর্তমান পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তার দায়িত্ব জাহাজ কর্তৃপক্ষের।” তিনি আরও জানান যে, চলমান সংঘাতের প্রভাবে এই রুটে নৌ চলাচল কিছুটা কমে গেছে। তবে ইসরায়েলি ও মার্কিন জাহাজের ক্ষেত্রে তাদের অবস্থান অত্যন্ত কঠোর; তারা প্রবেশ করলেই ইরানের সামরিক বাহিনী আক্রমণ চালাবে।

​অন্যদিকে, সমুদ্রপথের এই বার্তার রেশ কাটতে না কাটতেই ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি আক্রমণ শুরু হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তেল আবিবসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোতে সাইরেন বাজার পাশাপাশি বেশ কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা