সেসব স্কুলের আদলে গড়ে তুলব এই স্কুল। বহু কিছুতে গ্যাপ আছে আমাদের, সেসব ফিলআপ করার সময় এসেছে।
একসময় ক্রিকেট খেলতাম, ক্রিকেট নিয়ে নতুন দায়িত্ব কাঁধে এসেছে। ইতিমধ্যে সে বিষয়ে কাজ শুরু করেছি। একজন কণ্ঠশিল্পী হিসেবে আমার যে প্রাপ্তি, সেখান থেকে একধরনের দায়বদ্ধতা তৈরি হয়েছে, সেই দায়বদ্ধতাও ঠিকভাবে ফুলফিল করতে চাই। তাই নতুনদের নিয়ে আমার এই পরিকল্পনা।’
ক্রিকেটেও আসিফ কাজ করবেন তরুণদের নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বয়সভিত্তিক দলের দায়িত্ব পেয়েছেন তিনি। যেখান থেকে উঠে আসবে বাংলাদেশ ক্রিকেট দলের ভবিষ্যৎ কান্ডারি। ইতিমধ্যে বোর্ডে নিজের কর্মপরিকল্পনা জমা দিয়েছেন তিনি।