• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের প্রবাসী বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক / ১১১ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

120

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও ক্ষেপণাস্ত্র হামলার বলি হলেন বাহরাইনে কর্মরত এক প্রবাসী বাংলাদেশি। সোমবার (২ মার্চ) স্থানীয় সময় ভোরে বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি শিপইয়ার্ডে ডিউটি করার সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে মোহাম্মদ তারেক (৪৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

​নিহত মোহাম্মদ তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন।

​বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজধানী মানামার অদূরে একটি ড্রাইডক শিপইয়ার্ডে কাজ করার সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। হামলার পর সেখানে আগুন ধরে যায়, যা পরবর্তীতে বাহরাইনের অগ্নিনির্বাপক বাহিনী নিয়ন্ত্রণে আনে।

​নিহতের ফুফাতো ভাই ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক মোশারফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তারেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে এভাবে না ফেরার দেশে চলে যাওয়ায় তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

​উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইরান ও তার মিত্রদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে, যার জের ধরে বাহরাইনের এই অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঘটনা ঘটল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা