• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য দুই শতকের গ্রামীণ উৎসব আঙ্গারু মেলা শুরু গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের

বগুড়া–১ আসনে সারিয়াকান্দিতে জামায়াতে ইসলামীর বিশাল জনসমাবেশ

সোহান বগুড়া প্রতিনিধি / ৬৮ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

72

বগুড়া–১ (সারিয়াকান্দি) আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারিয়াকান্দি পাবলিক মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া–১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা ইকবাল হোসেন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সারিয়াকান্দি উপজেলা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অধ্যক্ষ আব্দুল হক সরকার, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া জেলা শাখা;
হারুনুর রশিদ রাফি, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির;
এবং মোজাহিদ ফয়সাল, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে বগুড়া–১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. শাহাবুদ্দিনকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
জনসমাবেশে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। পুরো সমাবেশস্থল জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনসমাগম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা