• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি / ৬২ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

71

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা তুলে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী, জাবরহাট ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, ভোমরাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়েছে, যাতে তারা দ্রুত ঘরবাড়ি মেরামত করতে পারেন।

স্থানীয়রা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা