• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুই শতকের গ্রামীণ উৎসব আঙ্গারু মেলা শুরু গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম

দুপচাঁচিয়ায় পুকুরে বিষ প্রয়োগ ও আগুন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১০৭ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

115

দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের ঘাটমাগুরা এলাকায় কাজল প্রামানিকের লীজকৃত পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এসময় তারা পুকুর পাড়ে অবস্থিত মাছের খাদ্য রাখার ঘরে আগুন লাগিয়ে দেয়। গত ১০মার্চ মঙ্গলবার রাতের কোনো এক সময় এ বিষপ্রয়োগ ও আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে প্রায় ২লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কাজল প্রামানিক জানিয়েছেন। এ ঘটনায় কাজল উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছেন।
ক্ষতিগ্রস্থ কাজল প্রামানিক জানান, তিনি খাস পুকুরটি লীজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। কয়েকদিন ধরে স্থানীয় কিছু যুবকদের সঙ্গে তার পুকুর নিয়ে বিরোধ চলছিল। তিনি ঘটনারদিন রাতে পুকুর থেকে বাড়ি ফিরেন। তার অনুপস্থিতিতে রাতের কোনো এক সময় কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে এবং মাছের খাদ্য রাখার ঘরে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় লোকজন তার পুকুর পাড়ে আগুন জ্বলতে দেখে তাকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন তার পুকুরে সব মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপচাঁচিয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলা নিবাহী অফিসার শাহরুখ খান পুকুরে বিষ প্রয়োগ ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা