• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ভাড়ায়’ আনা হয়েছিল ইট বগুড়ার শেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার দুপচাঁচিয়ায় হত্যা মামলায় পিতা সহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় মেয়ের সংবাদ সম্মেলন সলঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী বগুড়ার শেরপুরে প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ একাধিকবার চুরির শিকার বান্নীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,থানায় অভিযোগ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে রাস্তা বন্ধের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন

পার্কের নামে চলছে অসামাজিক কাজ,বন্ধের দাবি এলাকাবাসীর

সামসুজ্জামান সুমন (কিশোরগঞ্জ)নীলফামারী প্রতিনিধি / ১০৩ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

113

 

নীলফামারীর কিশোরগঞ্জে পার্কের নামে অবাধে চলছে অসামাজিক কাজ। এ পার্কের দর্শনার্থী হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ফলে এলাকায় ছেলে মেয়েদের মাঝে চারিত্রিক অবক্ষয় রোধে পার্কটি বন্ধের জোড় দাবি তুলেছেন এলাকাবাসী।

জানা গেছে,উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি ধরেয়া বাজারে রংপুর-জলঢাকা মিনি মহাসড়কের পাশে বৈধ কোন কাগপত্র ছাড়াই তৈরি করেছেন হ্যাপী প্যালেস মিনি পার্ক। এই পার্কের নামে অবাধে চলছে অসামাজিক কাজ।

সরেজমিনে গিয়ে দেখা যায়,লতা প্রজাতির ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে পার্কটি পার্কের ভিতরে রয়েছে ছোট ছোট খড়ের ঝুপড়ি ঘর। সেই ঘরগুলো ঘেড়া রয়েছে ফুলের ডালপালা দিয়ে। দেখতে ঠিক চড়ুই পাখির বাসার মত। প্রতিটি ঘরে একটি ছেলে ও একটি মেয়ে আপত্তিকর অবস্থায় দেখা যায়। এই ছেলে মেয়ে গুলো সবাই অষ্টম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী। তাদের সাথে কথা বলে জানা যায় এখানে কেউ এসেছেন প্রেমিকের সঙ্গে কেউ বন্ধুর সঙ্গে। এদের মধ্যে নবম শ্রেনীর এক মেয়ে শিক্ষার্থী অভিযোগ করে বলেন তার বন্ধু তাকে বেড়ানোর কথা বলে নিয়ে এসে তাকে জোড় করে অসামাজিক কাজ করার চেষ্টা করছিল। তিনি পার্কের মালিক ওয়াজিদ রহমানকে ঘটনাটি জানিয়েছেন।কিন্তু পার্কের মালিক উল্টো তাকে সিসি ক্যামেরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছেড়ে দেয়ার ভয় দেখান।

পার্ক সংলগ্ন কাঠ ফার্নিচার ব্যবসায়ী শাহাবুল ইসলাম সাংবাদিকদের আক্ষেপ করে বলেন,যারাই ব্যবস্থা নেয়ার জন্য এখানে এসেছেন তারাই ম্যনেজ হয়ে গেছেন। আপনারা যদি এই নোংরামি বন্ধের জন্য লেখা লেখি করেন তাহলে পূর্নের কাজ করবেন। দিনরাত এই নোংরামি আর দেখতে পাচ্ছি না। তার মত অনেকে পার্কটি বন্ধের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে অভিযোগ দিয়ে কোন ফল পায়নি। পার্কের মালিক ওয়াজিদ রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন,পার্কে শুধু শিশুদের বিনোদনের জন্য ব্যবস্থা করা আছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহার সাথে কথা বললে তিনি বলেন,আমার কাছে এ ধরনের অভিযোগ এসেছে। আমি সোর্স লাগিয়েছি। অসামাজিক কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা