• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

পলাশবাড়ীতে পৌর জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক, আদর্শিক চর্চা জোরদারের আহ্বান

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি / ৭৮ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

85

গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) বিকেল ৪টায় পৌর জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পলাশবাড়ী পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াহিয়া এবং সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি আইনুল হক প্রধান।
বৈঠকে প্রধান আলোচক হিসেবে দারসুল কোরআন পেশ করেন মাওলানা বেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী মো. খাইরুল ইসলাম চাঁন।
পৌর জামায়াত সূত্রে জানা যায়, দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও আদর্শিক মানোন্নয়নকে সামনে রেখে এ শিক্ষা বৈঠকের আয়োজন করা হয়। এতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সংগঠনের দায়িত্বশীল নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, আদর্শিক চর্চা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
শেষে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা