• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর; পহেলা বৈশাখে ‘সততসঞ্চারী’র অনুষ্ঠান দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বাংলা নববর্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

নেইলপলিশ পরে নামাজ? ধর্মীয় পোস্ট দিয়ে আলোচনায় পিয়া

অনলাইন ডেস্ক / ৫৬ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

62

শোবিজ জগতের পরিচিত মুখ, মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বোরকা পরা ছবি পোস্ট করে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছেন। ছবির ক্যাপশনে নিজের ধর্মীয় বিশ্বাস ও জীবনবোধ নিয়ে খোলামেলা মন্তব্য করার পর নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

পিয়া তার পোস্টে উল্লেখ করেন, আধুনিক ফ্যাশন মডেল এবং পেশাদার আইনজীবীর পরিচয়ের পাশাপাশি নিজের ধর্মীয় বিশ্বাসকে লালন করা তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। তিনি লেখেন, “ইবাদত আমার কাছে শুধু একটি অনুভূতি নয়, এটি একটি দায়িত্ব এবং নিয়মিত চর্চা।” পোস্টের শেষে তিনি সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।

​পোস্টের নিচে একজন ব্যবহারকারী তার নেইলপলিশ পরা অবস্থায় নামাজ হবে কি না—এমন প্রশ্ন তুললে পিয়া সরাসরি এর উত্তর দেন। তিনি বলেন, “আমার বা যেকোনো মানুষের কাজ আপনার পছন্দ হতে পারে বা নাও হতে পারে। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সবার বিশ্বাস ও ধর্মের প্রতি সম্মান থাকা উচিত।”

২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জেতার পর মডেলিং ও আইন পেশায় সমানতালে কাজ করে আসছেন পিয়া জান্নাতুল। ২০১২ সালে রেদওয়ান রনির ‘চোরাবালি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি স্পষ্টভাষী ও সাহসী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা