• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

আল আকসায় জুমার নামাজ নিষিদ্ধ করল ইসরায়েল

অনলাইন ডেস্ক / ৯৫ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

104

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (৫ মার্চ) ইসরায়েলি বেসামরিক প্রশাসনের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নিরাপত্তা শঙ্কার অজুহাতে পবিত্র এই মসজিদে এই সপ্তাহের জুমার নামাজ হবে না বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন।

​ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম জানিয়েছেন, শুধু আল আকসা মসজিদই নয়, বরং জেরুজালেমের পুরান শহরের (Old City) সব পবিত্র ধর্মীয় স্থান শুক্রবার বন্ধ রাখা হবে। এর মধ্যে ইহুদিদের জন্য পবিত্র ওয়েস্টার্ন ওয়াল এবং খ্রিস্টানদের চার্চ অব দ্য হোলি সেপালকারও অন্তর্ভুক্ত। শুক্রবার এসব স্থানে কোনো ইবাদতকারী, পর্যটক বা দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

​১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে আল আকসা মসজিদের প্রশাসনিক নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকলেও এটি মুসলমানদের জন্য অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি করেছে। এর আগে কখনো নিরাপত্তাজনিত কারণে একসাথে সব ধর্মের পবিত্র স্থান বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা