• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

দুপচাঁচিয়ায় ছাত্রদলের সাবেক সভাপতির মৃত্যুবার্ষিকী পালিত

গোলাম মুক্তাদির সবুজ / ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

52

 

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাফ্ফর রহমান টিটুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বাদ আসর উপজেলার দলীয় কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী। সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাক আহম্মেদ, ইব্রাহীম আলী, যুবদল সদস্য সোহেল রানা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান, যুবদল নেতা জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াছ কল্লোল, সবুজ শেখ, আতিক হাসান, কৃষকদল নেতা মোখলেছার রহমান বাবু, মাহবুর রহমান মাফু, আয়েত আলী, রিপন প্রাং, গোলাম রব্বানী, জেলা ছাত্রদলের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এহসানুল হক রাঙ্গা, এমরান হোসেন, মেহেদী হাসান ও উপজেলা শ্রমিকদল সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।

সভা শেষে মোজাফ্ফর রহমান টিটুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা