• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

দুপচাঁচিয়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ২০৬ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

229

দুপচাঁচিয়ায় ব্যাটারী চালিত অটোভ্যান চালক মোজাম উদ্দিন শাহ(৫৫) নামের এক ব্যক্তিকে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃৃত্তরা। নিহত মোজাম জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। ২৪ফেব্রæয়ারি মঙ্গলবার দিবাগত রাতে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে এ ঘটনাটি ঘটেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মোজাম প্রতিদিনের ন্যায় তার ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বিকেলে যাত্রী বহন করতে বের হন। ঘটনারদিন রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে নির্মানাধীন ব্রীজ সংলগ্ন এলাকায় ফেলে রেখে তার অটোভ্যানটি নিয়ে চলে যায়। বুধবার সকালে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে মোজামকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা