• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে নিউরন নার্সিং কোচিংয়ের অভাবনীয় সাফল্য, জাতীয় মেধায় ৭ম ও ৮ম স্থান জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকারও বেশী মুল্যের ভারতীয় মালামাল জব্দ, আটক-২ মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ঠাকুরগাঁও ৫ টাকায় ঈদ বাজার উপকৃত শতাধিক মানুষ

নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

40

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হয়েছে “৫ টাকায় ঈদ বাজার – সিজন ৬”। স্বেচ্ছাসেবী সংগঠন “সহায়” এর আয়োজনে এ কার্যক্রমে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই আয়োজন থেকে প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
প্রতীকী মূল্যে ৫ টাকার বিনিময়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিল মুরগি, সেমাই, চাল, আলু, দুধ, চিনি ছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় পণ্য।
উপকারভোগীরা এ ধরনের উদ্যোগকে অত্যন্ত মানবিক উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা