• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, শিলাবৃষ্টিতে দুর্ভোগ

অনলাইন ডেস্ক / ৬৪ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

70

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় হঠাৎ ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি দেখা দিয়েছে, এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার পর আকাশে মেঘ জমে ওঠার সঙ্গে সঙ্গে দমকা হাওয়া ও ধুলিঝড় শুরু হয়, যা পরে বৃষ্টি ও শিলাবৃষ্টিতে রূপ নেয়।
বাংলামোটর, শাহবাগ, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট ও তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় একাধিক দফায় বৃষ্টি হয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়ে। এতে অফিস শেষে বাসায় ফেরার পথে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাৎ করেই ঝড়ো হাওয়া শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই ভারী বৃষ্টি নামে। অনেকেই আকস্মিক এই আবহাওয়ার কারণে আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন।
এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা