• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

গাইবান্ধার সাদুল্লাপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

শাহ মো মুশফিকুর রহমান,সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: / ১৮৬ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

55

 

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মওয়াগাড়ি গ্রামে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে ‘আজকের খবর’ পত্রিকার সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তিনি ওই গ্রামের শাহিদুল ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে মওয়াগাড়ির উত্তরপাড়ার মোঃ তাজুর বড় ছেলে মোঃ আমিনুল ইসলাম এবং তার ছোট ভাই সাংবাদিক মিজানুর রহমানের উপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এবং ছুরি দিয়ে কান কেটে গুরুতর আহত করার চেষ্টা করে। হঠাৎ এ হামলায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত সাংবাদিক মিজানুর রহমানকে দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসী জানান, সাংবাদিকের উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অপরদিকে এ ঘটনার পরও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে সাংবাদিক মহলসহ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা