• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

গাইবান্ধায় হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

আঃ রাজ্জাক সরকার গাইবান্ধা জেলা / ৬৪ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

77

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা কামারপাড়ায় পরিচ্ছন্নতা কর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর ২ টার দিকে কাঁচারি বাজারে অবস্থিত গাইবান্ধা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও বাঁশফোর কল্যান পরিষদ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক রাজেশ বাঁশফোড় সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের জেলা সভাপতি দিলীপ বাঁশফোড়, বাংলাদেশ বাঁশফোড় হরিজন কল্যাণ পরিষদের জেলা সভাপতি সন্তোষ বাঁশফোড়, পৌর শাখার সভাপতি কীর্তন বাঁশফোড়, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সোহেল বাঁশফোড় ও সাদুল্যাপুর উপজেলা সভাপতি বকুল বাঁশফোড় সহ অন্যরা। এছাড়াও মানববন্ধনটিতে অর্ধ শতাধিক হরিজন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন , হীরালাল বাঁশফোড়ের ছেলে রবিনকে চুরির অপবাদ দেয় তার প্রতিবেশী আব্দুর রশিদ (অসি)। পরে শালিস হলে তা মিথ্যা প্রমানিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রশিদ ওরফে অসি গেলো মাসের ১৭ এপ্রিল শুক্রবার ধারালো অস্ত্র দিয়ে হীরালালকে এলোপাথারি আঘাত করে।

হীরালাল গুরুতর আহত হলে তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করা হলেও আসামি গ্রেফতার করেনি পুলিশ। এদিকে অভিযুক্তের লোকজন হীরালালের পরিবারকে উচ্ছেদ করা সহ নানা হুমকি দিচ্ছে।

বক্তারা অতিদ্রুত একাধিক মাদক মামলার আসামি আব্দুর রশিদ কে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। তা না হলে তাদের সকল পরিস্কার পরিচ্ছন্নতা কাজ বন্ধ রেখে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন প্রশাসনের প্রতি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা