• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় হামলার প্রতিবাদে মানববন্ধন। গ্রেফতার ও শাস্তির দাবি পলাশবাড়ীর হরিণাথপুরে জামায়াতের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করলেন এমপি লেবু মাওলানা সাদুল্লাপুরে রাস্তার জলাবদ্ধতা নিরসনে সচেতন মহলের প্রশংসনীয় উদ্যোগ পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবী ‘পলাশ পাগলা’র ওপর হামলা, গুরুতর আহত পলাশবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ দুপচাঁচিয়া প্রাথমিক গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সলঙ্গায় গরু চুরি আতঙ্ক : রাতভর পাহারার উদ্যোগ বল্লমঝাড়ে মাদকের ভয়াবহ তাণ্ডব—“নিয়ন্ত্রণ নয়, সম্প্রসারণ?” অভিযোগের মুখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রফিকুল ইসলাম রবি’র উদ্যোগে রাজশাহীতে চালু হচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার

গাইবান্ধায় হামলার প্রতিবাদে মানববন্ধন। গ্রেফতার ও শাস্তির দাবি

গাইবান্ধা প্রতিনিধি / ১৮ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

23

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় পরিচ্ছন্নতা কর্মী হীরালাল বাঁশফোড়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩ মে রবিবার দুপুরে কাঁচারি বাজারে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও বাঁশফোর কল্যাণ পরিষদ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

জেলা সাধারণ সম্পাদক রাজেশ বাঁশফোড়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা সভাপতি দিলীপ বাঁশফোড়, সন্তোষ বাঁশফোড়, কীর্তন বাঁশফোড়, সোহেল বাঁশফোড় ও বকুল বাঁশফোড়সহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে অর্ধশতাধিক হরিজন সম্প্রদায়ের সদস্য অংশ নেন।

বক্তারা জানান, হীরালালের ছেলে রবিনকে চুরির মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেন প্রতিবেশী আব্দুর রশিদ। পরে শালিসে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলে ক্ষিপ্ত হয়ে গত ১৭ এপ্রিল ধারালো অস্ত্র দিয়ে হীরালালকে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় থানায় মামলা হলেও এখনো আসামি গ্রেফতার হয়নি বলে অভিযোগ করেন বক্তারা। পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়।

দ্রুত আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা