• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

গাইবান্ধায় প্রায় ৭০০ বছর আগের মসজিদ

আঃ রাজ্জাক সরকার গাইবান্ধা জেলা / ১ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

2

গাইবান্ধায় প্রায় ৭০০ বছর আগের মসজিদ,

গাইবান্ধার ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী ‘বড় জামালপুর শাহী জামে মসজিদ’। মসজিদটি জেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে অবস্থিত। তবে এটি কবে-কখন নির্মিত হয়েছে তা সঠিকভাবে কেউ বলতে পারে না। অনেকে এটিকে গায়েবি মসজিদ হিসেবে জানেন। তবে ধারণা করা হয়, প্রায় ৭০০ বছর আগে এই মসজিদ নির্মিত হয়েছে।

এটির পাশে রয়েছে পীরে কামেল হজরত শাহ জামাল (রহ.) এর মাজার। এ ছাড়াও একটি ফাজিল মাদরাসা ও এতিমখানাও রয়েছে। একসময় মসজিদের মূল কাঠামোয় ৬০ জন মুসল্লির বেশি নামাজ আদায় করতে পারতেন না। সেটি ধীরে ধীরে বর্ধিত করে এখন সহস্রাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ইংরেজ শাসন আমলে প্রাকৃতিক দুর্যোগে মসজিদটি মাটির নিচে চাপা পড়ে যায়। মসজিদ এলাকায় লোকবসতি না থাকায় বনজঙ্গল আচ্ছন্ন হয়ে মসজিদটি ঢাকা পড়ে যায়। গত ৬০ দশকের প্রথম দিকে গাইবান্ধা মহকুমা প্রশাসক হক্কানি কুতুবউদ্দিন নামে এক ধর্মপ্রাণ ব্যক্তি এসডিও হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্থানীয় লোকদের কাছে মসজিদটির ইতিকথা শোনেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা