• সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই দুপচাঁচিয়ায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস, নামমাত্র দামে বিক্রি ‎বগুড়ার শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, আহত ৪ পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে যুদ্ধ কামার শিল্পীদের জয়পুরহাটে কোরবানী ঈদে মাংশ টাকার জন্য কাঠের খাইটা কদর বেশী

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ১০১ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

54

 

কুড়িগ্রাম সদর উপজেলার দুর্গম চরাঞ্চলের অসহায় ও দরিদ্র নারী উদ্যোক্তাদের সেলাই ও হস্তশিল্প বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পর সেলাই মেশিন বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা পরিষদ।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খাঁনপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪০ জন দরিদ্র বেকার যুব মহিলাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের পরে সেলাই মেশিন প্রদান করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম।

অনুষ্ঠানে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, বিশিষ্ট সাংবাদিক সাইয়েদ আহমেদ, বাবু, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার, যাত্রাপুর ইউপির চেয়ারম্যান আব্দুল গফুর ও ঘোগাদহ ইউপির চেয়ারম্যান আব্দুল মালেক।

সেলাই মেশিন বিতরণের মাধ্যমে জেলা পরিষদ ওই এলাকার নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে সক্ষম হওয়ার লক্ষ্যে সহায়তা প্রদান করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা