• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

কিশোরগঞ্জে শিশু নেতৃত্বাধীন প্রচার অভিযান-২০২৬ অনুষ্ঠিত

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি / ৪৮ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

59

 

 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কিশোরগঞ্জ এডিপির সহযোগিতায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে সোমবার বিকেলে মাগুড়া উচ্চ বিদ্যালয়ে
“ফাইভ জিরো প্লাস, এনাফ ও মোবাইল আসক্তি” বিষয়ক শিশু নেতৃত্বাধীন প্রচার অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শিশু ও কিশোরদের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, অনলাইন আসক্তি এবং এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রচার অভিযানের আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ এপির জুনিয়র প্রোগ্রাম অফিসার শুক্লা অধিকারী,ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশীদ, প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস।এতে উপস্থিত ছিলেন শিক্ষক, মান্যগণ্য ব্যক্তিবর্গ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোররা।

মোবাইল আসক্তির ক্ষতিকর দিক তুলে ধরে। তারা অভিভাবক, শিক্ষক ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানায়। পাশাপাশি শিশুদের সুস্থ বিকাশ, নিরাপদ ইন্টারনেট ব্যবহার এবং পড়াশোনা ও খেলাধুলায় অধিক মনোযোগী হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অতিরিক্ত মোবাইল ব্যবহার নেতিবাচক প্রভাব ফেলে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে শিশুদের প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
প্রচার অভিযান শেষে শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা