• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

গাইবান্ধায় “কর্মসংস্থান মেলা-২০২৬” অনুষ্ঠিত

আঃ রাজ্জাক সরকার গাইবান্ধা জেলা / ৮৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

96

গাইবান্ধায় “কর্মসংস্থান মেলা-২০২৬” অনুষ্ঠিত

গাইবান্ধায় অনুষ্ঠিত “কর্মসংস্থান মেলা-২০২৬” প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। শনিবার (৯ মে) গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে এসকেএস ফাউন্ডেশন।
মেলার শুভ উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় তিনি বলেন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশগ্রহণ করে এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের সরাসরি চাকরির সুযোগ, পরামর্শ ও নিয়োগ সংক্রান্ত তথ্য প্রদান করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা তরুণ-তরুণীরা ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে। মেলার মাধ্যমে চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরি প্রত্যাশীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।
এ সময় বক্তারা বেকারত্ব দূরীকরণে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থানমুখী উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা