• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

উল্লাপাড়ায় অগ্নিকান্ডে ১০ টি ঘর ভস্মিভুত 

সিরাজগঞ্জ প্রতিনিধি / ১১০ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

52

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার আদর্শ গ্রামের একটি ব্র্যাকে আগুন লেগে ১০ টি ঘর ভস্মিভুত হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুরে উল্লাপাড়া পৌরশহরের আদর্শগ্রামে বসবাসরত একটি ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানান স্থানীয় ফায়ার সার্ভিস অফিস। অগ্নিকাণ্ডে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।   উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা লিডার আসাদুজ্জামান জানান, রবিবার বেলা ১ টার দিকে উল্লাপাড়া পৌরশহরে সরকার কর্তৃপক্ষ নির্মিত আদর্শগ্রামের একটি ব্রাকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ব্রাকের প্রায় ১০ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বসবাসরত বাসিন্দাদের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।
বসবাসরত বাসিন্দা রত্না জানান, আমরা বসবাসরত সকলেই ভুমিহীন পরিবারের মানুষ। সরকারের তৈরি করে দেওয়া ব্রাকে বসবাস করে আসছিলাম। আগুনে পুড়ে আজ আমরা সর্বশান্ত হয়ে গেলাম। কোথায় গিয়ে দাঁড়াব, কি খাব কিছুই বুঝতে পারছিনা। এখন আকাশের নিচে বসবাস করা ছাড়া আমাদের কোন পথ নেই। সৃষ্টিকর্তা আমাদের সহায় হও এ কথা বলে তিনি কান্নায় ফেঁটে পড়েন।
খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং, ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২ বান্ডিল করে টেউটিন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাউল সহ প্রশাসন ক্ষতিগ্রস্থদের সব ধরনের আর্থিক সহযোগিতা করবে বলে তাদের আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা