• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

উল্লাপাড়ায় অজ্ঞাত ট্রেনযাত্রী নিহত

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

30

উল্লাপাড়ায় অজ্ঞাত ট্রেনযাত্রী নিহত

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত এক ট্রেনযাত্রী নিহত হয়েছেন। আজ রবিবার বেলা ১টার দিকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর। এখনও পর্যন্ত তাঁর নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও রেলওয়ের একটি সূত্র জানায়, নীলফামারী জেলার চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে পৌঁছালে এক জন যাত্রী
অসাবধানতাবশত ট্রেনের দরজায় বসে থাকা অবস্থায় ঘার লম্বা করে বাইরের দৃশ্য দেখতে গেলে ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে মাথায় ধাক্কা লেগে ছিটকে নিচে পড়ে যান । এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সিরাজগঞ্জ স্টেশন বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত নিহতের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাঁর জামার পকেটে একটি মুঠোফোন পাওয়া গেছে। লাশটির পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা