• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে পলাশবাড়ীতে তিনমাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধি / ৬২ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

67

 

গাইবান্ধার পলাশবাড়ীতে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে তিনমাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার বাস্তবায়নে শনিবার (২ মে) সকালে স্থানীয় পল্লী অগ্রগতি সংস্থার হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার সভাপতি ও পল্লী অগ্রগতি সংস্থার প্রধান নির্বাহী মো. সুরুজ হক লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সংগঠনের সদস্য মোছা. সাবিনা ইয়াসমিন, পল্লী অগ্রগতি সংস্থার ম্যানেজার মোছা. লিপি খাতুন, প্রোগ্রাম ম্যানেজার আব্দুস সোবহান সুমন, প্রশিক্ষণ ওছমান গণি, শিক্ষা ও প্রশিক্ষণ সহযোগী ইদ্রিস আলী প্রমুখ।

এ প্রশিক্ষণে অত্রালাকার অস্বচ্ছল ২০ নারী অংশগ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা