• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুরি হওয়া মালামাল সাদুল্লাপুরের মহিপুর বাজার ও ধারাই গ্রাম থেকে উদ্ধার দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সাঘাটায় গাছে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার পলাশবাড়ী চৌমাথায় সৌন্দর্যহীন ফাঁকা জায়গা, নান্দনিক উন্নয়নের দাবি স্থানীয়দের পলাশবাড়ীতে এমআর টিকাদান কর্মসূচি সমন্বয় সভা ও জাতীয় পুষ্টি সপ্তাহ পালন জয়পুরহাটে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানীর চেষ্ঠায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার নারীদের জন্য এলপিজি কার্ড সেবার ঘোষণা প্রধানমন্ত্রীর সিলেট বিভাগের জন্য স্বায়ত্তশাসন এবং ‘সিলেটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি আজ অবিভক্ত বাংলার কিংবদন্তি নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক এর ৬৪তম মৃত্যুবার্ষিকী। কিডনি আক্রান্ত স্কুলছাত্র স্কাউটার আশেফের বাঁচার আকুতি: সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ

সিলেট বিভাগের জন্য স্বায়ত্তশাসন এবং ‘সিলেটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি

ডেস্ক রিপোর্ট / ১২ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

15

সিলেট বিভাগের জন্য স্বায়ত্তশাসন এবং ‘সিলেটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি নতুন করে সামনে এনেছে ‘সিলেটি পঞ্চায়েত’ নামের একটি সংগঠন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী। তিনি জানান, ২০২২ সালের ২১ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সিলেট বিভাগের স্বায়ত্তশাসনের দাবিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
তিনি বলেন, সিলেট বাংলাদেশের একমাত্র অঞ্চল যেখানে বাংলা ভাষার পাশাপাশি নিজস্ব একটি ভাষা ও বর্ণমালা বিদ্যমান। ‘সিলটি’ নামে পরিচিত এই ভাষার লিপি ‘সিলেটি নাগরী’ নামে সুপরিচিত এবং এ নিয়ে দেশ-বিদেশে গবেষণাও হয়েছে।
সংগঠনটির দাবি, প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ ‘সিলটি’ ভাষায় কথা বলেন। এ ভাষার গুরুত্ব বিবেচনায় এটিকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বা অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।
নাসির উদ্দিন আহমদ চৌধুরী আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে একাধিক সরকারি ভাষার প্রচলন রয়েছে। সেই দৃষ্টান্ত অনুসরণ করে বাংলাদেশেও ‘সিলেটি’ ভাষাকে স্বীকৃতি দেওয়া সম্ভব বলে তিনি মনে করেন।
এছাড়া সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও জোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তাদের দাবিগুলো বাস্তবায়নে সরকার উদ্যোগ না নিলে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার দৃষ্টি আকর্ষণের উদ্যোগ নেওয়া হতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা