• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ভাড়ায়’ আনা হয়েছিল ইট বগুড়ার শেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার দুপচাঁচিয়ায় হত্যা মামলায় পিতা সহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় মেয়ের সংবাদ সম্মেলন সলঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী বগুড়ার শেরপুরে প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ একাধিকবার চুরির শিকার বান্নীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,থানায় অভিযোগ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে রাস্তা বন্ধের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন

দুপচাঁচিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ / ১৫২ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

174

দুপচাঁচিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া পৌরসভা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক-বালিকা এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬এপ্রিল রোববার বিকালে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায়(বালক) দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০গোলে বোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ও বালিকা বোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০গোলে চেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়। পরে এক পুরস্কার বিতরণী সভা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবির। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ, দুপচাঁচিয়া ফুটবল একাডেমীর সভাপতি মাহমুদুল হক শিপন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
#


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা