• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ভাড়ায়’ আনা হয়েছিল ইট বগুড়ার শেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার দুপচাঁচিয়ায় হত্যা মামলায় পিতা সহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় মেয়ের সংবাদ সম্মেলন সলঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী বগুড়ার শেরপুরে প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ একাধিকবার চুরির শিকার বান্নীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,থানায় অভিযোগ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে রাস্তা বন্ধের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন

গাইবান্ধায় একসঙ্গে বিষপান: প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর প্রেমিকেরও মৃত্যু

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ / ৫৬ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

65

গাইবান্ধায় একসঙ্গে বিষপান: প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর প্রেমিকেরও মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রেমিক-প্রেমিকার একসঙ্গে বিষপানের ঘটনায় প্রেমিকা মিম আক্তার (১৯) মারা যাওয়ার পাঁচ দিন পর এবার মারা গেলেন প্রেমিক মোরসালিন হাসান পরশ প্রধান (২১)।
শুক্রবার সকালে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় পরশ প্রধানের মৃত্যু হয়। বিষয়টি বিকেলে নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম।
এর আগে গত রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিম আক্তার। নিহত পরশ প্রধান উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের আব্দুল হামিদ প্রধানের ছেলে এবং মিম আক্তার একই গ্রামের শফিউল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিম ও পরশ দীর্ঘদিন ধরে গোপনে প্রেমের সম্পর্কে ছিলেন। কয়েক মাস আগে মিমের অন্যত্র বিয়ে হলেও তাদের যোগাযোগ অব্যাহত ছিল। সম্প্রতি বাবার বাড়িতে বেড়াতে এসে দুজনের মধ্যে অভিমান সৃষ্টি হলে ১৭ এপ্রিল সকালে সবার অগোচরে তারা বিষপান করেন।
অসুস্থ অবস্থায় স্বজনরা মিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ১৯ এপ্রিল তার মৃত্যু হয়। অপরদিকে পরশকে রংপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।
ওসি এ কে এম হাবিবুল ইসলাম জানান, পরশের মৃত্যুর খবর থানায় পৌঁছেছে। লাশ থানায় আনা হলে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা