• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কিশোরগঞ্জে বালু ট্রলির ধাক্কায় ভ্যান চালকের নিহত রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানীর অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন সাংবাদিকতায় শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন নাজমুল হুদা নয়ন শেরপুরে ক্ষুদে ক্রিকেটারদের খোঁজে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত সলঙ্গায় অসহায় দম্পতি পেলেন ছাগল উপহার পলাশবাড়ীর রাইচমিল বাজারে চোরাই মালামাল উদ্ধার: চেম্বার থেকে ২৮ লাখ টাকার পণ্য জব্দ গোবিন্দগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী আটক গাইবান্ধায় একসঙ্গে বিষপান: প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর প্রেমিকেরও মৃত্যু সাদুল্যাপুরে স্বামীর উপর অভিমান করে ২ সন্তানের জননীর আত্মহত্যা গাইবান্ধায় করণীয় রহস্যজনক মৃত্যু

গাইবান্ধায় করণীয় রহস্যজনক মৃত্যু

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ / ২৫ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

33

গাইবান্ধায় করণীয় রহস্যজনক মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলায় মোনালিসা আক্তার (১৫) নামের এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১২টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোরমনই এলাকা এ ঘটনা ঘটে।

নিহত মোনালিসা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই এলাকার হান্নান মিয়ার মেয়ে। সে স্থানীয় এন এইচ মর্ডান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার একই এলাকায় গোলাপ মিয়া ছেলে শ্রাবনের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে অজানার উদ্দেশ্যে পালিয়ে যান এই তরুণী। পরে মেয়ের পরিবারের পক্ষে থেকে নিখোঁজের ব্যাপারে সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে স্থানীয় মেম্বারের মাধ্যমে শালিস করে মেয়েকে ফিরে নেন তার পরিবার। তার পরে মেয়েকে নিয়ে যাওয়া হয় পাশ্ববর্তী গ্রামের বড় বোন লিমার বাড়িতে। সেখানে বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোনালিসা। পরে স্থানীয় ডাক্তার এরশাদকে বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে স্যালাইন দেয়া হলে কিছুক্ষণ মধ্যে প্রাণ যায় তরুণীর।

খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি জানান, মোনালিসা ও প্রেমিক শ্রাবন একই বিদ্যালয়ে পড়াশোনা করা সুবাদে তাদের তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শ্রাবন ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু বলেন,ঘটনার খবরে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে পুলিশ সুরতাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা