• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান গাইবান্ধায় হামের উপসর্গ নিয়ে ভর্তি ৫ শিশু গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, মামলা দায়ের নিজ বাড়ির মা-বোনদের ফ্যামিলি কার্ড দিতে পেরেছি: তারেক রহমান গাইবান্ধায় সাঁওতালদের ওপর হা/ম/লা: মা/ম/লা না হওয়ায় ক্ষোভ,পুলিশ সুপারকে স্মারকলিপি গাইবান্ধায় হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিরাজগঞ্জে হাজারো নেতাকর্মীর ঢল মিঠাপুকুরের আদলে পলাশবাড়ীতেও সাংবাদিকদের জন্য জ্বালানি সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি কুড়িগ্রামে চলাচলের রাস্তা কেটে পুকুর, প্রতিবাদে প্রান নাশের হুমকি রাত জাগার অভ্যাসটা শুধু সময় নষ্টই নয়

গাইবান্ধায় হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল,পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি / ৩৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

44

গাইবান্ধায় হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাড়া বাসা থেকে নাজমুল (২৫) নামে এক হোটেল কর্মচারীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০ এপ্রিল সোমবার সকালে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার সংলগ্ন মিশন রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে,সকালে মিশন রোডের ওই ভাড়া বাসায় জানালার গ্রিলের সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নাজমুলের দেহ ঝুলে থাকতে দেখেন প্রতিবেশীরা।

এসময় তার পা মাটির সাথে লেগে ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিক গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে এসআই নজরুল ও এএসআই রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসীর দাবি,নাজমুলের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও ঝগড়া চলছিল। ধারণা করা হচ্ছে,সেই দাম্পত্য কলহের জেরে এই আত্মহনন বা মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। নিহত নাজমুল স্থানীয় বাগদা বাজারের আবুল-সাদ্দাম হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।

ঘটনা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান,খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড,তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা