• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চেয়ারম্যান পদে প্রচারণায় বিএনপি নেতা শফিকুল ইসলাম, জনসম্পৃক্ততায় বাড়ছে জনপ্রিয়তা পাহাড়পুরে বিদেশি পর্যটককে হয়রানি, কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার নীলফামারীতে দেশীয় ছোট মাছ রক্ষায় মোবাইল কোট অভিযানে কারেন্ট জাল পুরিয়ে ধ্বংস সংসদে সৌজন্যের নজির, সবার জন্য আম পাঠালেন জামায়াত আমির কৃষিই সমৃদ্ধি:সৈয়দপুরে জমকালো আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত তালোড়া পৌরসভায় খসড়া বাজেট সম্পর্কে টিএলসিসির মতবিনিময় সভা রাজবাড়ীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১ কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হিমাগারে ভাড়া কমানোর দাবীতে চাষিদের স্মারকলিপি প্রদান রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ।

শিবগঞ্জে আলাদিপুর ইটভাটার ভেতর থেকে অবৈধ বালু উত্তোলন, বালুদস্যু কর্তৃক সাংবাদিককে হুমকি

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি / ৭৮ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

94

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর বালুপাড়া এলাকায় ইটভাটার ভেতরে থাকা একটি পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আলাদিপুরে অবস্থিত এসএনসি কনস্ট্রাকশন ইটভাটার ভেতরে অন্তত ৪টি ড্রেজার মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে দিন-রাত বালু উত্তোলন করা হচ্ছে। প্রায় ১৫ একর এলাকা জুড়ে এ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

অভিযোগ রয়েছে, এই অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত হাসান, লিটন ও লেমন নামের কয়েকজন ব্যক্তি প্রভাব খাটিয়ে নির্বিঘ্নে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। এতে আশপাশের আবাদি জমি, বসতভিটা ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় দুই সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, সাবেক ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে লেমন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এখানে কোনো সাংবাদিক আসতে পারবে না। এ ঘটনায় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের নীরবতায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এলাকাবাসী দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা