• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক।

রাজবাড়ী প্রতিনিধী / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

72

*রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক।।*
রাজবাড়ীতে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন গোয়ালন্দ উপজেলার উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে গোয়ালন্দ উপজেলার পৌর শহরের জামতলা এলাকায় অবস্থিত উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসককে শিক্ষক ও শিক্ষার্থীরা উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে চান। এসময় তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর আহ্বান জানান।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। শিক্ষার্থীরা এসময় আনন্দ প্রকাশ করে এবং জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবর আলীসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। শিশুদের মেধা বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা