• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ঈদের ছুটিতে দেশজুড়ে সহিংসতা: তীব্র নিন্দা ও বিচার দাবি জামায়াতের

অনলাইন ডেস্ক / ৬২ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

65

ঈদের ছুটিতে দেশজুড়ে সহিংসতা, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সোমবার (২৩ মার্চ) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

​বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, গত ২১ মার্চ পবিত্র ঈদের দিন এবং পরবর্তী ছুটিতে সাধারণ মানুষ যখন উৎসব ও ইবাদতে মগ্ন ছিল, ঠিক সেই সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চুয়াডাঙ্গায় ২ জন, সিরাজগঞ্জে ১ জন, বরিশালে ১ জন এবং পাবনায় ১ জনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে হামলা ও লুটতরাজের ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জামায়াত নেতা এই সব হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের সহিংসতা গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য চরম হুমকি।

​তিনি আরও বলেন, পবিত্র ঈদের দিনে সাধারণ মানুষের ওপর এ ধরনের হামলা ও জুলুম অতীতে ঘটে যাওয়া দুঃসময় ও স্বৈরাচারী শাসনের কথা মনে করিয়ে দেয়। অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী তৎপরতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

​বিবৃতিতে দাবি করা হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত সারাদেশে ২৩ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যার মধ্যে জামায়াতের ৩ জন নেতাকর্মীও রয়েছেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকল রাজনৈতিক হত্যাকাণ্ড ও সহিংসতার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি পুনরায় জোর দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা