কুড়িগ্রামে নারী শক্তি জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর জেলা শিল্পকলায় এ ইফতার মাহফিল ও মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।
আরও উপস্থিত ছিলেন, এনসিপি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, জেলা যুবশক্তির আহ্বায়ক এম. রশিদ আলী, এনসিপি জেলা যুগ্ম সদস্য সচিব আব্দুল হামিদ, সদর উপজেলা আহ্বায়ক এম আর রাজু আহমেদ রাজ্জাক সহ অনান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে এমপি ড. আতিক মুজাহিদ বলেন, যুবকরা মাদকের সাথে জড়িয়ে পড়ছে। অনেক সন্তান তার পিতা-মাতার সাথে খারাপ আচরণ করছে। সমাজে চুরি, ছিনতাই ও চাঁদাবাজি বাড়ছে। এসব থেকে সন্তানদের দুরে রাখতে মা বোনদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেবেন, দ্বীনের শিক্ষা দেবেন, নৈতিকতার শিক্ষা দেবেন। যাতে করে আমরা সবাই মিলে একটি সুন্দর কুড়িগ্রাম বিনির্মান করতে পারি।