কুড়িগ্রামে শ্রমিক শক্তির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ আছর কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, জাতীয় শ্রমিক শক্তি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মজনুজ্জামান মজনু, যুব শক্তির আহ্বায়ক রশিদ আলী, এনসিপি সদর উপজেলা আহ্বায়ক এম আর রাজু আহমেদ রাজ্জাক সহ এনসিপির অনান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শ্রমিকরা দেশ গড়ার অন্যতম কারিগর। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিকদের বিকল্প। আজ যেসব শ্রমিকগন শ্রমিক শক্তির ছায়াতলে এসেছেন আমরা তাঁদেরকে সঙ্গেই নিয়েই আগামীর কুড়িগ্রাম বিনির্মান করবো।