• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

প্রিয়জনের সাথে পবিত্র ঈঁদুল ফিতরের আনন্দ ভাগা ভাগী করতে বাড়ির টানে দৌলতদিয়ায় মানুষের স্রোত

রাজবাড়ী প্রতিনিধী / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

51

প্রিয়জনের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। ফলে বুধবার (১৮ মার্চ) সকাল থেকেই দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় লেগে ছিল। তবে তেমন কোন ভোগান্তি না থাকায় নদী পার হয়ে স্বস্তিতে গন্তব্যে পৌঁছাচ্ছেন ঘরে ফেরা মানুষ ও তাদের বহনকারী যানবাহন।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরি ও লঞ্চ যাত্রীঠাসা। দৌলতদিয়া ঘাট এলাকায় পর্যাপ্ত যানবাহন থাকায় আগতরা স্বস্তিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। যাত্রীদের নিরাপত্তায় ঘাট এলাকায় জেলা পুলিশ, নৌ-পুলিশ, আনসার, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
অপরদিকে ঘরমুখো যাত্রীদের যে কোন ধরনের হয়রানি ভোগান্তি রোধে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস সরেজমিন উপস্থিত থেকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। এসময় তিনি অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই মাহেন্দ্র চালককে ৫শ টাকা করে জরিমানা করেন। এছাড়া যে কোন ধরনের অসংগতি লক্ষ্য করলে দ্রুত ব্যবস্থা গ্রহন করছেন। এছাড়া যাত্রীদের কাছে গিয়ে ভাড়া ও অন্যান্য বিষয়ে তাদের মন্তব্য গ্রহন করছেন।
আলাপকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দৌলতদিয়া ঘাট শাখার সভাপতি মো. সরোয়ার হোসেন সরো মোল্লা জানান, অতীতের কখনো এত কঠোর ভাবে যাত্রী হয়রানি অথবা অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। কোন যাত্রীর কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ১ টাকা বেশী নেয়ার সুযোগ নেই। এছাড়া ইতিপূর্বে অস্থায়ী কাউন্টার গুলো প্রতিটি বাস থেকে ৩ থেকে ৪ হাজার টাকা আদায় করত, কিন্তু এবার এটাও বন্ধ করে দেয়া হয়েছে।
এর আগে বুধবার দিনগত রাতে ঘরমুখো মানুষের ভিড়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইকালে ২জনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাছির হাসান আটককৃতদের ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মুনা সিকদারের ছেলে মো. মিনহাজুল সিকদার (২২) ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামের আশরাফ সিকদারের ছেলে মো. জহুরুল ইসলাম (২৯)।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা