• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

মশা নিয়ন্ত্রণে রাসিক’র ১৫ দিনের ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি / ৮৬ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

90

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে পুরো মহানগরীতে মশা নিয়ন্ত্রণে ১৫ দিনের ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে বারোটায় মহানগরীর পদ্মা আবাসিক এলাকার নর্দমায় ফগার মেশিনের স্প্রে এর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

উল্লেখ্য, প্রতিদিন ৫টি করে ওয়ার্ডে সকাল সাড়ে ৬ টা থেকে একবেলা ১০ টি ওয়ার্ডে (২ সাইকেল) চক্রাকারে ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত হবে।

এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমানে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে আমাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাব। রাজশাহীকে আরো উন্নত ও জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। নিজেকে সততার মধ্যে রেখে আমি দায়িত্ব পালন করে যাব।

তিনি আরো বলেন, হাতের আঙ্গুলে ভোটের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী শ্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাইলট প্রকল্প আকারে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে খাল পুনঃখনন কর্মসূচি চালু করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুনভাবে বির্নিমান হবে ইনশাল্লাহ।

রাসিক প্রশাসক আরো বলেন, নগরীতে দীর্ঘদিন ফগার মেশিনে স্প্রে কার্যক্রম বন্ধ ছিল। আজ থেকে ১৫ দিনব্যাপী কার্যক্রম শুরু হলো। পবিত্র রমজানের কারণে দিনে সকালে একবেলা এই কার্যক্রম চলবে। আগামীতে এই কার্যক্রম চলমান রাখা হবে। আগামী বর্ষা মৌসুমে যেন নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সেজন্য ড্রেন পরিস্কার কার্যক্রম শিগগিরই শুরু হবে। রাজশাহীতে হাইটেক পার্কের কার্যক্রম সচল করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা (মশক) জুবায়ের হোসেন মুন, চন্দ্রিমা থানা বিএনপি’র আহ্বায়ক মো ফাইজুল হক ফাহী, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব মোঃ নাসিম খান, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রঞ্জু, যুগ্ন আহবায়ক রুমন শরীফ, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ডাব্লু, ২৬ নম্বর ওয়ার্ড সভাপতি বাবু সহ স্থানীয় নেতৃবন্দ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা