• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

বগুড়ার শেরপুরে উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি / ৪২ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

52

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু এবং পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: রইছ উদ্দিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন শেরপুর উপজেলার সাধারণ সম্পাদক মীর মাহমুদুর রহমান চুন্নু।

শিক্ষা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন, সামিট স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রশাসক সাইফুল ইসলাম লিপু, বাংলাদেশ সহকারি প্রধান শিক্ষক সমিতি শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোজাফফর আলী, স্বরমালিকা সংগীত একাডেমির পরিচালক আশরাফুল আলম রিপন, এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন এবং নৃত্যাঞ্জলি আর্টস একাডেমির সভাপতি কামরুল হাসান পাশা।

শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারি শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি সবুজ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, সাংবাদিক নাহিদ হাসান রবিন, বাদশা আলম, ইফতেখার আলম ফরহাদ, শফিকুল ইসলাম শরীফ, সাখাওয়াত হোসেন জুম্মা, রাশেদুল হক, এসআই বাবলু, ইউনুস আলী সহ ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সংবাদকর্মীরা একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা