• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে এমপি সিরাজের গণশুনানি, জনগণের সমস্যা শুনে সমাধানের আশ্বাস শেরপুরের বোংগা গ্রামে মাদকের আখড়া আতঙ্কে কিশোর-যুবক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা ৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি উদ্ধার, পেটানো হলো ঢাক-ঢোল রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত-৫ রাজশাহীতে আটককৃত হেরোইন বিক্রির অভিযোগ গোদাগাড়ী থানার এসআই জুয়েলের বিরুদ্ধে রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ও সতর্ক অবস্থান গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ ‎পৌরসভায় নাগরিক সেবা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

​‘এপস্টেইন গ্যাং’ থেকে সাবধান! আমেরিকায় বড় হামলার ছক নিয়ে ইরানের হুঁশিয়ারি

/ ৫১ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

58

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এক বিস্ফোরক অভিযোগ তুললেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে ৯/১১-এর মতো আরেকটি ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর গভীর ষড়যন্ত্র চলছে। লারিজানির মতে, এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে কুখ্যাত ‘এপস্টেইন গ্যাং’-এর সদস্যরা।

​সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যৌন অপরাধী জেফরি এপস্টেইনের গোপন সম্পর্কের নথি প্রকাশ হওয়ার বিষয়টি সামনে এনে লারিজানি এই মন্তব্য করেন। তার মতে, অভ্যন্তরীণ কেলেঙ্কারি ও গোপন নথি থেকে বিশ্ববাসীর নজর ঘোরাতেই মার্কিন অভিজাত শ্রেণির একটি অংশ এমন আত্মঘাতী ও ভয়াবহ হামলার পরিকল্পনা করছে।

​আলী লারিজানি স্পষ্ট করে বলেন, “আমরা শুনেছি এপস্টেইনের গ্যাং-এর বাকি সদস্যরা ৯/১১-এর মতো একটি ঘটনা ঘটিয়ে ইরানকে দায়ী করার নীল নকশা করেছে। তবে ইরান যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধী। আমাদের লড়াই আমেরিকার সাধারণ জনগণের সঙ্গে নয়।”

​উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার ও পেন্টাগনে আল-কায়েদার হামলায় প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। নতুন করে লারিজানির এই ‘ফলস ফ্ল্যাগ’ হামলার দাবি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা